শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পল্টন থানায় নাশকতা মামলায় হেফাজতের ৩ নেতা ৫ দিন করে রিমান্ডে

জেরিন আহমেদ: [২] ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

[৩] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের এই আদেশ দেন।

[৩] সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোতালেব হোসেন এ তথ্য জানান। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন—মুফতি ফখরুল ইসলাম এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম।

[৪] এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ এই তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। তবে এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামিরা নিজেরাই নিজেদের পক্ষে শুনানি করেন। এরপর আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।

[৫] বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে আটক করে। পরে তাদের ২০১৩ সালের মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। সূত্র: বাংলা নিউজ, ডিবসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়