শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৪টি ব্যাগে মিলল ৪ লাখ ইয়াবা

কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফে পাচারকারিদের ফেলে যাওয়া ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

[৩] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

[৪] এক বার্তায় তিনি জানান, টেকনাফের লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার বড় চালান বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল বেড়িবাঁধে অবস্থান নেয়। বৃহস্পতিবার ভোরে ৫/৬ জন পাচারকারি ৪টি ব্যাগ নিয়ে নাফ নদীর কিনারা হয়ে লবণ মাঠ অতিক্রম করে। এসময় বিজিবির টহল দল চ্যালেঞ্জ করলে পাচারকারিরা বস্তাগুলো ফেলে অন্ধাকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

[৫] পরে বিজিবির টহল দল ওই স্থান থেকে পাচারকারিদের ফেলে যাওয়া ৪টি ব্যাগ উদ্ধার করে। যেখানে ৪টি ব্যাগে পাওয়া যায় ৪ লাখ ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।

[৬] বিজিবি’র অধিনায়ক আরও জানান, পালিয়ে যাওয়া ইয়াবা পাচারকারীদের আটকের জন্য সকাল সাড়ে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কোন পাচারকারি বা তাদের সহযোগীকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়