শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড টিকা নিয়েও আক্রান্ত রাজশাহীর সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা

মঈন উদ্দীন: [২] রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। রাজশাহীতে প্রথম তিনি দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন।

[৩] ফোনে সাংসদ ফজলে হোসেন বাদশা জানান, তিনি গত ৭ ফেব্রুয়ারির প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তিব্র জ্বর শুরু হয়। এরপর মঙ্গলবার (১৩ এপ্রিল) তিনি স্ত্রীসহ নমুনা দেন। বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তবে স্ত্রীর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।তিনি জানান, করোনা পজেটিভ হলেও অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে।

[৪] বাড়ীতেই তিনি আছেন। চিকিৎসকদের সাথে আলোচনা করে আগামীকাল বৃহস্পতিবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পারেন। অবস্থা খারাপ হলে ঢাকায় গিয়ে চিকিৎসা নেবেন বলেও জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়