শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘মুভমেন্ট পাস’ ৪৬ ঘণ্টায় ১৬ কোটি হিট

মাসুদ আলম : [২] সর্বাত্মক লকডাউনে’ বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হতে অ্যাপে নিবন্ধন করে ‘মুভমেন্ট পাস’ নিতে হচ্ছে রাজধানীবাসীকে। তবে উদ্বোধনের দিন মঙ্গলবার সকাল থেকে পাস ইস্যু করতে হিমশিম খাচ্ছে পুলিশ।

[৩] পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫টি নক বা হিট হয়েছে। প্রতি মিনিটে ৫৭ হাজার ৯৪২ টি হিট হচ্ছে। আবেদন করেছেন ৪ লাখ ৯৭৭ জন । ৩ লাখ ১৬ হাজার ৮০১টি পাস ইস্যু করা হয় এই সময়ে। তিন লাখ ১৬ হাজার ৭৫৪টি পাস গ্রহণ করা হয়।

[৪] মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞারর মধ্যে ঘরের বাইরে বের হতে এই মুভমেন্ট পাসের ব্যবস্থা করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়