শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের দ্বিতীয় দিনে কোথাও ফাঁকা কোথাও যানজট

মাসুদ আলম : [২] করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বুধবার থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধে নিয়ন্ত্রিত চলাচল। প্রথমদিনে বেশ কড়াকড়ি থাকলেও দ্বিতীয় দিনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে রাস্তায়। নানা অজুহাতে ঘর থেকে বেরিয়েছে সাধারণ মানুষ।

[৩] সরজমিনে দেখা গেছে, চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, রিকশা ও মোটরসাইকেল থামিয়ে কে কোথায় যাচ্ছেন জিজ্ঞাসাবাদ করা হয়। যথাযত কারণ বলতে না পারলে ফেরত যেতে হয়েছে। চেকপোস্টের কারণে কুড়িল বিশ্বরোড থেকে কোকাকোলা গামী সড়কটি যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া মিরপুর ও গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় একই দৃশ্য দেখা গেছে।

[৪] এদিকে পাড়া মহল্লায় যে যারা মতো রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। দোকানের সামনে আড্ডা দিতে দেখা গেছে। অনেকে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে অনেকের মুখে মাস্ক নেই। আর বাজার ও দোকান গুলোতে ক্রেতা বিক্রেতা স্বাস্থ্যবিধি মানতে নারাজ। যে যারা মতো বাজার করছে।

[৪] ব্যাংকসহ জরুরি যেসব অফিস খোলা রয়েছে সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরা রাস্তায় নেমে অফিসে পৌঁছাতে গিয়ে বিপাকে পড়েছেন। আবার অনেকে জরুরি কাজে বেরিয়ে যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়