শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধারণার চেয়েও অনেক দ্রুত পাল্টে যাচ্ছে ভারত ও বাংলাদেশের বর্ষা মৌসুম

আসিফুজ্জামান পৃথিল: [২] বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির চেয়েও প্রকট হয়ে দেখা দিতে পারে এই সমস্যা। পটসডাম ইন্সটিটিউট অব ক্লাইমেট ইমপ্যাক্ট এর সর্বশেষ গবেষণা বলছে, উপমহাদেশের বিখ্যাত বর্ষার সময় দ্রুতই এগিয়ে আসছে। সিএনএন

[৩] গবেষণায় বের হয়ে এসেছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির জন্য মৌসুমী বৃষ্টি ৫ শতাংশ হারে বাড়ছে। অতিবৃষ্টি অবশ্যই একটি বড় সমস্যা। ভারতীয় উপমহাদেশের কৃষকরা মৌসুমী বৃষ্টিপাতের উপর অনেকাংশেই নির্ভর করে। কিন্তু অতিবৃষ্টি ফসলকে পুরোপুরি নষ্ট করে ফেলে।

[৪] গবেষণায় বলা হয়েছে, অতিবৃষ্টির চেয়েও বড় সমস্যা পুরো মৌসুমের ওলটপালট হয়ে যাওয়া। যেসময় মাটি শুকনো থাকার কথা, সেসময় অতিবৃষ্টি হচ্ছে। আর যখন স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা, তখন দেখা দিচ্ছে বিলম্বিত খরা।

[৫] ভারতের জিডিপির ২০ শতাংশ আসে কৃষি থেকে, বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি। মৌসুম পরিবর্তনে কৃষিখাতের তো ক্ষতি হচ্ছেই, ভাটি অঞ্চলে যখন তখন বন্যা এসে সব তলিয়ে দিচ্ছে। কিলোমিটারের পর কিলোমিটার এলাকা নদীগর্ভে চলে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়