শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইলিয়াস ঢালী নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোররাত ৫টার দিকে মারা যান ইলিয়াছ ঢালী (৪০)। এর আগে বুধবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এক সংঘর্ষে আহত হন ইলিয়াছ। নিহত ইলিয়াস উপজেলার ডিগ্রিরচর গ্রামের ইউনুস ঢালী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টার দিকে ডিগ্রিরচর এলাকায় কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বেপারির সমর্থক আব্বাস মুন্সীর সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া তালুকদারের সমর্থক মজিবুর রহমানের নির্বাচনের দিন প্রভাব খাটানোকে নিয়ে কথাকাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ আহত হন অন্তত ৬ জন। তাদের প্রত্যেককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুই চেয়ারম্যান প্রার্থীরা আহতদের দেখতে হাসপাতালে গেলে সেখানেও উভয়পক্ষের ফের সংঘর্ষ হয়। এতে ভয়ে হাসপাতাল থেকে আহতদের মধ্যে কয়েকজন অন্যত্র পালিয়ে যায়। পরে আহত ইলিয়াছ ঢালী উপজেলার শেখপুরের সম্বুক এলাকায় শ্বশুরবাড়ি চলে যান। ভোর ৫টার দিকে সেখানে মারা যান ইলিয়াছ।

মাদারীপুরের শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল মাদারীপুরের শিবচর উপজেলার সবকটি' ইউনিয়নসহ প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে ১ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক প্রজ্ঞাপনে সকল নির্বাচন স্থগিতের কথা বলা হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয় ইসি। করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সকল প্রকার নির্বাচন বন্ধ থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়