শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : [২] বরুশিয়া ডর্টমুন্ডের কাছে প্রথম গোলে পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ধাক্কা সামলে তারা বীরেরবেশে মাঠ ছেড়েছে। সেই সঙ্গে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনারেও উঠে গেছে।

[৩] ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার (১৪ এপ্রিল) রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে ২-১ গোলে জিতেছে সিটি। প্রথম পর্বেও একই ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

[৪] গার্দিওলার কোচিংয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠল সিটি। গত তিন আসরে তারা বিদায় নিয়েছিল শেষ আট থেকে।

[৫] অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই হতো ডর্টমুন্ডের। জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে গিয়ে আশাও জাগায় তারা, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। পেনাল্টি থেকে রিয়াদ মাহরেজ সমতা টানার পর সফরকারীদের জয়সূচক গোলটি করেন ফিল ফোডেন। অন্য ম্যাচে লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-১ গোলে জেতায় সেমি-ফাইনালে ওঠে জিনেদিন জিদানের দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ চেলসি। - দ্য সান/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়