শিরোনাম
◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:০২ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে ফেরানো যাবে ডিলিট হওয়া পোস্ট

প্রযুক্তির ডেস্ক : পোস্ট ডিলিট বা ডিলিট হওয়া পোস্ট ফেরানোর ক্ষেত্রে এবার যে কেউ ফেসবুকের স্বাধীন কমিটি ‘ওভারসাইট বোর্ডে’র কাছে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) ফেসবুকের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

এর আগে আপত্তিকর কোনো পোস্ট নিয়ে কেবল রিপোর্ট করা যেত, তার পরেও সেই পোস্ট থেকে গেলেও কার্যত কিছু করা যেত না। আর একবার পোস্ট ডিলিট হয়ে গেলে তা আর ফেরানোর উপায় ছিল না ব্যবহারকারীদের হাতে। বুধবার (১৪ এপ্রিল) থেকেই ব্যবহারকারীদের হাতে নতুন অপশন আছে।

কোনো পোস্ট বা কমেন্ট নিয়ে কারো আপত্তি থাকলে সেই পোস্ট সরানোর জন্য ওভারসাইট বোর্ডের কাছে আবেদন করলে বোর্ড তা বিবেচনা করে পদক্ষেপ নেবে। আবার কোনো পোস্ট যদি ফেসবুক সরিয়ে দেয়, কিন্তু ব্যবহারকারী মনে করছে ওই পোস্ট সরানো উচিত হয়নি ফেসবুকের; সে ক্ষেত্রে ওই পোস্টটি ফেরানোর জন্য ওভারসাইট বোর্ডের কাছেও আবেদন করা যাবে। সেক্ষেত্রে আবেদনকারীকে একটি আইডি দেওয়া হবে। যার মাধ্যমে পোস্ট ফেরানোর জন্য কী সিদ্ধান্ত নিচ্ছে ওভারসাইট বোর্ড, তা জানিয়ে দেওয়া হবে।

গত বছর ফেসবুক এই স্বশাসিত কমিটি তৈরি করে। ওভারসাইট বোর্ডে ২০ জন সদস্য রয়েছেন। এই বছর জানুয়ারিতেই ওভারসাইট বোর্ড ১৭ দফা প্রস্তাব রাখে ফেসবুকের কাছে। তার পরই পোস্ট ডিলিটের আবেদন বা তা ফেরানোর ক্ষেত্রে এই সিদ্ধান্তের কথা জানাল ফেসুবক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়