শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৩

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন রয়েছে। আহত আরও তিনজন হাসপাতালে ভর্তি।

বুধবার বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ জাহিদ, আনিসুর রহমান ও তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের মা রেহেনা বেগম। তাদের সবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে একটি অটোরিকশা কালিতলা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একজনের মৃত্যু হয়। পরে আহত তিনজনকে রংপুর মেডিক্যালে নেয়ার পর মারা যায় একজন।

আর বাকি আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যালে নেয়া হলে সেখানে মারা যায় আরও দুইজন। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়