শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৮:৪৫ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নির্দেশ দিচ্ছেন: ডা. মামুন

শিমুল মাহমুদ: [২] খালেদা জিয়ার বায়োকেমিক্যাল টেস্ট রিপোর্টে ভালো এসেছে, পরবর্তী করণীয় নির্ধারণে রাতেই হচ্ছে জরুরি মেডিকেল বোর্ড গঠন।

[৩] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত তবে তার কোনো উপসর্গ নেই। তার রক্তে কোনো ঝুঁকি আছে কি না, জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

[৪] বুধবার দুপুরে ডা. আল মামুন জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড কল করা হয়েছে।

[৫] এর আগে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। বিকাল ৩টা থেকে এক ঘণ্টা তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় বায়োকেমিক্যাল টেস্টের জন্য একজন টেকনোলজিস্ট খালেদা জিয়ার রক্তের নমুনা সংগ্রহ করেন।

[৬] এ সময় তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে বাসায় রেখেই তার চিকিৎসা সম্ভব। টিম ওয়ার্কের মাধ্যমে চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়