শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে সর্বাত্নক লকডাউন ও ৯টি চেকপোস্ট

তপু সরকার : [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার সকালথেকে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। জেলার প্রথমদিনে সকাল থেকে চলছে না কোনো গণপরিবহন। সড়কে মানুষের চলাচলও তেমন নেই।

[৩] সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার ৫ উপজেলাতে সর্বাত্বক লকডাউন পালিত হচ্ছে। শহরের মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে পুলিশের মোবাইল চেকপোস্ট। এবং ৫টি উপজেলার অপ্রয়োজনে রাস্তায় আসা লোকজনদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। জেলা শহরের ৯টি স্থানে স্থাপিত এই চেকপোস্টে লকডাউন বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ।

[৪] জরুরি সেবা ,খাদ্যদ্রব্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। তবে আজও কিছু কিছু লোকজনকে ঢাকা থেকে আসতে দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ ও  প্রশাসন তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়