শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রশিদ-উইলিয়ামসকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতলেন ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মার্চ মাসের প্লেয়ার অফ দ্য মান্থ-এর বিজয়ী খেলোয়াড়দের ঘোষণা করেছে। যেখানে পুরস্কার পেয়েছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এবং দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার লিজেল লি। এছাড়াও পুরুষ খেলোয়াড়দের মধ্যে এই মাসে সেরা হওয়ার দৌড়ে ছিলেন রশিদ খান ও শন উইলিয়ামস।

[৩] ভুবনেশ্বর এই মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সীমিত ওভারের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, যার জন্য তাকে আইসিসি মার্চ মাসে প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছে। ভুভি তিনটি ওয়ানডেতে ৪.৬৫ এর ইকোনমিক রেটে ছয় উইকেট শিকার করেছিলেন, এবং পাঁচ টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৬.৩৮ গড়ে ইকোনমিতে চারটি উইকেট নিয়েছিলেন।

[৪] ২০২১-এর শুরু থেকে ছেলে ও মেয়েদের বিভাগে মাসের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারদের পুরস্কৃত করার কথা ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পারফর্ম্যান্সের সুবাদে জানুয়ারি সেরা ক্রিকেটার নির্বাচিত হন ঋষভ পন্ত।

[৫] ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ পারফর্ম্যান্স করে অশ্বিন জিতে নেন ফেব্রুয়ারির সেরা ক্রিকেটারের পুরস্কার। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত বোলিং করে ভুবনেশ্বর হাতে তুললেন মার্চ মাসের সেরা ক্রিকেটারের খেতাব।- আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়