শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোন বাধা ছাড়াই গোপালগঞ্জ জেলা শহরে ঢুকছে মানুষ

এস এম সাব্বির: [২] গোপালগঞ্জে অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে সর্বাত্মাক লকডাউনের প্রথম দিন। সরকারি ছুটি আর রমজানের প্রথম দিন হওয়ায় শহরের মানুষের আনাগোনা কিছুটা কম পরিলক্ষিত হয়েছে। তবে তেমন কোন বাধা ছাড়াই শহরে যেতে পারছে মানুষ।

[৩] শপিংমল গুলো বন্ধ রয়েছে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রয়েছে, তবে সে সব স্থানে বেশিরভাগ মানুষই মানছেন না স্বাস্থ্য বিধি। শারীরিক দূরত্ব বজায় না রেখে মুখে মাস্ক না পরেই ঘুরছেন অনেকে।এদিকে শহের প্রবেশের যে মুখগুলো রয়েছে সেখান দিয়ে কোন বাধা ছাড়াই অবাধে প্রবেশ করছেন মানুষ।

[৪] দূরপাল্লার গাড়ী বন্ধ থাকলেও ভ্যান, রিক্সা ও ইজিবাইক চলাচল করছে।অপরদিকে কাঁচা বাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয়ের কথা থাকলেও এমন ব্যবস্থা চোখে পড়েনি।তবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ উপেক্ষা করায় বেশ কয়েকজনেক আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ