শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাতাঞ্জে ইসরায়েলের নাশকতামূলক হামলার জবাবে ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধকরণ করছে ইরান

রাশিদুল ইসলাম : [২] আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার কারণে ওই স্থাপনায় শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রেসটিভি

[৩] হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি ইরানের এ সিদ্ধান্তকে ‘উসকানিমূলক’ মন্তব্য করে বলেছেন, জো বাইডেন প্রশাসনে এখনো ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতি।ইরানের এক ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধরণের মাত্রা তিনগুণ বৃদ্ধির ব্যাপারে মার্কিন সরকার উদ্বিগ্ন।

[৪] ইরান এ পর্যন্ত সর্বোচ্চ ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

[৫] নাতাঞ্জ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় নতুন সেন্ট্রিফিউজের দু’টি সাইকেলে ইরান ওই বর্ধিত আকারের তৎপরতা চালাবে। মঙ্গলবার বিকেলে আইএইএ’কে চিঠিতে ইরান বলেছে নতুন আইআর-৪ ও আইআর-৬ সেন্টিফিউজের দু’টি সাইকেলে শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। এরইমধ্যে সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহ নাগাদ ৬০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন সম্ভব হবে। এর ফলে ইরানে উৎপাদিত রেডিওমেডিসিনের গুণগত মান ও পরিমাণে বাড়বে।

[৬] ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের এ উদ্যোগের নিন্দা জানিয়েছে।

[৭] অন্যদিকে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনার কাজ বন্ধ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। রাশিয়ার সহযোগিতায় এই স্থাপনার দুই ও তিন নম্বর ব্লকের নির্মাণ কাজ অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়