শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন রক্ষায় ইরানে বরাদ্দ দ্বিগুণ

রাশিদ রিয়াজ : ইরানে বন রক্ষায় বাজেট বরাদ্দ দ্বিগুণের কথা জানান ফরেস্ট, রেঞ্জল্যান্ডস এন্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট অর্গানাইজেশন প্রধান মাসুদ মনসুর। এ বরাদ্দের পরিমান হচ্ছে প্রায় ১২৬ মিলিয়ন ডলার। বাজেটের এ বরাদ্দ জলাবদ্ধতা ব্যবস্থাপনা, মাটি সুরক্ষা, মরুভূমিকরণ রোধ, পুনর্বাসন, উন্নয়ন ও বন ও রেঞ্জভূমিগুলির যথাযথ শোষণ, স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন ইত্যাদি প্রকল্পের জন্য ব্যবহার হবে। গত বছর প্রায় ৪৭ হাজার ক্ষতিগ্রস্ত বনাঞ্চলকে এক উন্নয়ন ও পুনরূদ্ধার পরিকল্পনার আওতায় আনা হয়। ইরানের উত্তরের বনাঞ্চলে কাঠ পাচার কমাতে গৃহীত ব্যবস্থা নেওয়ায় এর আগের বছরের তুলনায় গত বছর কাঠের পাচার ৩০ শতাংশ এবং গাছ পাচার ২০ শতাংশ কমেছে। মনসুর আরো জানান, বনাঞ্চলের ঘনত্ব হ্রাস পাচ্ছে এবং এ বিষয়টি রোধ করা প্রয়োজন। একই সঙ্গে বনাঞ্চল সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়