শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন ১২ ঘণ্টা ট্রেনিং করেন টাইগার

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফ। পর্দায় তার নাচ ও অ্যাকশন দৃশ্য দর্শকদের মুগ্ধ করে। এজন্য কঠোর পরিশ্রমও করেন এই অভিনেতা। প্রতিদিন ১২ ঘণ্টা ট্রেনিং করেন টাইগার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগারকে নিয়ে কথা বলেছেন তার ট্রেইনার রাজেন্দ্র ঢোলে। তিনি বলেন, ‘টাইগারের যদি শুটিং না থাকে তাহলে হয় তিনি ওয়েট লিফটিং অথবা কিক নয়তো জিমন্যাস্টিকস করেন। তিনি সাধারণত দিনে ১২ ঘণ্টা বিভিন্ন বিষয় যেমন: নাচ, কিক অথবা ওয়েট নিয়ে ট্রেনিং করেন। কিন্তু যখন শুটিং থাকে সেই সময় কোনো শারীরিক কসরত করা হয় না, শুধু শরীরের ওজনের ট্রেনিং করা হয়। তখন সম্পূর্ণ মনোযোগ ডায়েটের ওপর থাকে।’

নাচ, গান ও মিক্স মার্শাল আর্টের প্রতি টাইগারের ভালোবাসার বিষয়টি ভক্তদের অজানা নয়। প্রায়ই সামাজিক যোগাযোগমধ্যমে তার ট্রেনিংয়ের বিভিন্ন ভিডিও ভক্তদের জন্য শেয়ার করেন তিনি।

বর্তমানে ‘হিরোপান্তি টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত টাইগার। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই সিনেমা পরিচালনা করছেন আহমেদ খান। টাইগারের ‘বাঘি টু’ ও ‘বাঘি থ্রি’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। এছাড়া এই সিনেমার মাধ্যমে আবারো পর্দায় হাজির হচ্ছেন টাইগার ও তারা সুতারিয়া। এর আগে ‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ সিনেমায় অভিনয় করেন এই জুটি।

‘হিরোপান্তি টু’ ছাড়াও ‘বাঘি-ফোর’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে টাইগারকে। এছাড়া হলিউডের ‘র‌্যাম্বো’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি। সূত্র: জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়