শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমালোচনা নয়, কোভিড মোকাবেলায় সবাই এগিয়ে আসুন: ডিজি স্বাস্থ্য অধিদপ্তর

মিনহাজুল আবেদীন: [২] বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম আরও বলেন, বসুন্ধরা আইসোলেশন সেন্টারের সবকিছুই সারাদেশের হাসপাতালে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হয়েছে। ডিএনসিসি হাসপাতাল নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছে। আগের স্থাপনাকে কাজে লাগিয়ে ২০০ শয্যার আইসোলেশন বেডের স্থাপনা করা হয়েছে। বর্তমান সাড়ে ১১শ বেডের ব্যবস্থা করা হয়েছে।

[৩] মহাপরিচালক বলেন, জনস্বাস্থ্য বিষয়ক অনেক বিশেষজ্ঞ রয়েছেন যারা এখনো কোনও রোগীর পাশে দাঁড়ায় নি বরং প্রতিনিয়ত টকশোতে যেয়ে বড় বড় কথা বলছেন। তারা এগুলো না করে আমাদের পাশে থাকুক এবং সহযোগীতা করুক।

[৪] তিনি বলেন, রিটায়ার্ড মানে আপনার নৈতিক কাজ বিলুপ্ত হননি। আপনারা সবাই দায়িত্ব নিয়ে কাজ করুন, দ্বায়িত্বহীনতার পরিচয় দিয়েন না।

[৫] তিনি আরও বলেন, আমরা কারো অভিযোগ মানবো না, এই মুহুর্তে আমরা দেশ ও মানুষকে নিয়ে চিন্তিত। সম্পাদনা: মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়