শিরোনাম
◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঠিয়ায় ১২ দিন থেকে নিখোঁজ প্যাথলজি কর্মী

আবু হাসাদ: পুঠিয়ার ১২ দিন ধরে থেকে নিখোঁজ রয়েছে বেসরকারী প্যাথলজির এক কিশোরী (১৬) কর্মী। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান না পেয়ে অবশেষে থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ ওই কিশোরীর বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামে। সে পুঠিয়া উপজেলা সদরের অবস্থিত সাথী প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে আয়া হিসাবে কাজ করতো। গত ২ এপ্রিল সকালে কাজে আসার পর থেকে সে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ কিশোরীর মা বলেন, প্রতিদিনের মত গত ২ এপ্রিল সকাল ১০ টার দিকে সাথী প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি আসেনি। আমরা পরেরদিন ৩ এপ্রিল ওই প্যাথলজিতে গিয়ে খোঁজ করেছি। সেখানে মালিকরা বলেছে আমার মেয়ে নাকি সেখানে আর কাজ করে না। ওইদিনের পর থেকে তার ফোনও বন্ধ রয়েছে। বিভিন্ন আত্নীয়-স্বজনদের নিকট খোঁজ-খবর করেও তার কোনো সন্ধান পাইনি। যার কারণে আজ মঙ্গলবার থানায় একটি জিডি করেছি।

সাথী প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মশউর রহমান উজ্জল বলেন, ওই মেয়ে এখানে শুধুমাত্র ফেব্রুয়ারী মাস কাজ করেছে। এরপর সে গত পহেলা মার্চ থেকে অপরাজিতা ফ্যশান হাউজে কাজ শুরু করে বলে জানি। আর ওই মেয়ে নিখোঁজের বিষয়ে আমরা কিছুই জানি না।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোরীর মা আজ দুপুরে (১৩ এপ্রিল) থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। বিষয়টি আমরা গুরত্বের সাথে উদ্ধারের ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি অল্প দিনের মধ্যে তাকে উদ্ধার করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়