শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনে ৩টি ঘর পুড়ে ছাঁই

জিয়া উদ্দিন সিদ্দিকী: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামে চুলার আগুনে ৩টি ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী জানায়।

জানাগেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম চিলা গ্রামের বারেক মোল্লার বসত বাড়ীর পাকের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বেই স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বারেক মোল্লার দুইটি বসতঘর, রান্না ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

আমতলী ফায়ান সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ তামিম হাওলাদার মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে পাকের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়