শিরোনাম
◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার ও ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশনস্ এর সৌজন্য সাক্ষাৎ

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশে সফররত ইউনাইটেড নেশনস ্মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সিদিকি ড্যানিয়েল ত্রাওর ও ইউনাইটেড নেশনস্ মিশন ইন সাউথ সুদান এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাইলেশ সাদাশিভ তিনাইকার মঙ্গলবার সেনা সদর দপ্তরে জেনারেল আজিজ আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

[৩] ফোর্স কমান্ডাররা সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও চলমান শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ এবং তা মোকাবেলায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের বিশেষভাবে সম্পৃক্তকরণ, মিশন এলাকায় এয়ার সহায়তা বৃদ্ধি এবং করোনা পরিস্থিতিতে শান্তিরক্ষা অপারেশনের কার্যপ্রণালীর উপর বিশেষ গুরুত্বারোপ করেন জেনারেল আজিজ আহমেদ।

[৫] এছাড়াও আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশী শান্তিরক্ষীরা সেখানকার জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে সেনাবাহিনী প্রধান মত পোষণ করেন।

[৬] ফোর্স কমান্ডারদের সাক্ষাতের আগে ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশনস্ ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন জেনারেল আজিজ আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষা বিষয়ক কর্মশালা আয়োজন, বিশেষজ্ঞ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বিনিময় এবং পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনায় জেনারেল আজিজ আহমেদ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের প্রতি ভুটান সরকারের আকুন্ঠ সমর্থন বজায় থাকবে বলে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ