শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডনিতে ঈদ এক্সিবিশন

আকিদুল ইসলাম, অস্ট্রেলিয়ার বাঙালি নারীরা চেনা কমিউনিটির চেহারা বদলে দিচ্ছেন। বদলে দিচ্ছেন প্রবাসী কমিউনিটির প্রথাগত মানচিত্র। তাদের নেতৃত্ব এখন অস্ট্রেলিয়ার বাঙালি কমিউনিটির চার পাশ আরো আলোকিত করে তুলছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার কমিউনিটি মিলনমেলাগুলোতে উৎসাহ দেয়া শুরু করেছে এবং এরই ধারাবাহিকতায় সিডনি বাঙালি কমিউনিটি ও সিডনির কিছু নামকরা বুটিক হাউজকে নিয়ে ঈদ এক্সিবিশন করার উদ্যোগ নিয়েছে।

গেল ১১ এপ্রিল রোববার সাংবাদিক সম্মেলনে বাঙালি নারী উদ্যোক্তারা ঈদ এক্সিবিশনের ঘোষণা দিলেন আনুষ্ঠানিকভাবে। এবার ঈদ এক্সিবিশন চলবে তিনদিন ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে। আগামী ২৫ এপ্রিল, ২ মে এবং ৯ মে সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সেলিমা বেগম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন 'বাঙালী নারী'র ওমরানা, 'রঙ্গন' এর ফারজানা, 'জারাহ কালেকশন' এর রুপন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার কথা তুলে ধরেন সংগঠক আবু তারিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়