শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সার্জিও রামোস করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক: [২] রিয়াল মাদ্রিদে করোনার ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। সর্বশেষ লস ব্ল্যাঙ্কোসদের অধিনায়ক সার্জিও রামোসও করোনা পজিটিভ হয়েছেন।

[৩] মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

[৪] স্পেনের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে মাংসপেশীর চোটে পড়ার পর কার্যত গৃহবন্দি অবস্থায় আছেন রামোস। ইনজুরির বিরুদ্ধে এই লড়াই চলার মধ্যেই আবার করোনার থাবা। ফলে কমপক্ষে আরও ১৫-১৬ দিন মাঠের বাইরে থাকতে হবে এই স্প্যানিশ ডিফেন্ডারকে।

[৫] এর আগে ইনজুরিতে পড়ার পর এক মাসের জন্য ছিটকে যান রামোস। এরইমধ্যে ২ সপ্তাহ পারও হয়ে গেছে। এখন দেখার বিষয় করোনামুক্ত হতে কতদিন লাগে তার। আপাতত সেলফ-আইসোলেশনে থাকবেন তিনি।

[৬] গত শনিবারার এল ক্লাসিকোতে রিয়ালের ঘরের মাঠ এস্তাদিয়ো আলফ্রেদো দি স্তেফানোর স্ট্যান্ডে সর্বশেষ দেখা গেছে রামোসকে। মাঠে নাম নামলেও সেখান থেকে দলের হয়ে গলা ফাটিয়েছেন তিনি। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদও করেছেন সেখান থেকেই। এমনকি ম্যাচ শেষে টানেল দিয়ে বের হওয়ার সময় বার্সার কয়েকজন খেলোয়াড় ও রেফারি হেসুস গিল মানজানোর সঙ্গে তর্কও করেছেন তিনি।

[৭] শুধু রামোস একাই নন, রিয়ালের ডিফেন্সে তার সঙ্গী রাফায়েল ভারানেও করোনায় আক্রান্ত। ভারানে অবশ্য আগেই ছিটকে গেছেন। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন রিয়ালের মারিয়ানো দিয়াজ, ইডেন হ্যাজার্ড, এদের মিলিতাও, কাসেমিরো, লুকা জোভিচ, নাচো ফার্নান্দেস এবং কোচ জিনেদিন জিদান। - গোল ডট কম

  • সর্বশেষ