শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরটি-পিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে করোনা

শাহীন খন্দকার: [২] করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু প্রথম ধাপের সংক্রমণ ও মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার লক্ষণ থাকা সত্ত্বেও ২/৩ পরীক্ষা করা হলেও আরটি-পিসিআর টেস্টও করোনা ধরা পড়ছে না।

[৩] বিশেষজ্ঞদের দাবি, করোনা কোষ বিভাজনের ফলে এমন চেহারা নিচ্ছে যার ফলে উপসর্গ থাকলেও করোনা ধরা পড়ছে না। কোনো কোনো ক্ষেত্রে ব্রঙ্কোস্কপির মতো কঠিন পরীক্ষার সাহায্যও নিতে হচ্ছে। ব্রঙ্কোস্কপি হল নাক কিংবা গলার মধ্যদিয়ে নল ঢুকিয়ে ফুসফুস থেকে তরল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা। এর দ্বারা অনেকসময় পজিটিভ রোগীর সন্ধান মিলছে।

[৪] করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখা যাচ্ছে, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক এমন করোনা রোগীও আছেন। এসব ক্ষেত্রে করোনা রোগীরা পেটের পীড়াসহ মুখের ঘা ও জ্বরে ভুগছেন। ইনস্টিটিউট অব লিভার এন্ড বাইলারি সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ডা. প্রতিভা কলের পর্যবেক্ষণে ভাইরাসের নতুন উপসর্গ ধরা পড়েছে। এমনকি চোখে কনজাংকটিভাইটিস হলে অথবা স্রেফ সর্দি হলেও যে কোনো ব্যাক্তি কোভিড পজিটিভ হতে পারেন বলে বিশেষজ্ঞদের অভিমত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়