শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ট্রাক্টর চাপায় হেলপারের মৃত্যু

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জে ইটের ট্রাক্টর উল্টে চাপা পড়ে এক হেলপার মৃত্যু হয়েছে। (১৩ এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের শাহ আলম চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত ট্রাক হেলপার মো.পারভেজ (২৭) উপজেলার ১৬নং কাদিরপুর ইউপির আবুল কাশেমের ছেলে।

[৪] স্থানীয়রা জানায়, সকালের দিকে ইট নিয়ে একটি ট্রাক্টর চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার শাহ আলম চেয়ারম্যানের বাড়ির দরজায় উল্টে গেলে ওই ট্রাক্টরে থাকা হেলপার পারভেজ ট্রাক্টের নিছে চাপা পড়ে ঘটনাস্থইে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

[৫] বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কারুজ্জামান সিকাদার জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়