শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে দুধ-ডিম-মাংসের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে লক্ষ্মীপুরে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ ৩টি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ কেন্দ্রগুলোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আইয়ুব মিঞা রানা।

[৪] এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন, ডা. মোহাম্মদ মহিউদ্দিন (তুহিন), জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, খামারী মোঃ জহির উদ্দিন, মিরন ভূঁইয়া, কাজী এমএ জাহের রেদোয়ান সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

[৫] ৩টি বিক্রয় কেন্দ্রের মধ্যে ঝুমুর, দক্ষিণ তেমুহনী ও বাজার এলাকায় বিক্রি করা হবে। আগামী ৪৫ দিন এ কার্যক্রম চলমান থাকবে। বিক্রয় কেন্দ্রগুলোর মাধ্যমে জনসাধারণ ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করতে পারবেন। এতে জনপ্রতি ১ ডজন ডিম ও ২ লিটার দুধ ক্রয় করতে পারবেন।

[৬] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ওই কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমাণ এ বিক্রয় কেন্দ্রগুলোর কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস অ্যাসোসিয়েশন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়