শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড পজিটিভরোগীর জন্য বাসায় ব্যবহারের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে ঢাকাইয়াস্থান গ্রুপ

মেহেদী হাসান [২] করোন মহামারির শুরু থেকেই কয়েকজন শিক্ষার্থী মিলে নিয়েছে এই মহতি উদ্যোগ। এই গ্রুপের সংগঠক ফেরদৌস আহমাদ আবির জানান, কোন রোগির অক্সিজেন প্রয়োজন হলে তারা যদি হাসপাতালে না গিয়ে বাসায় থেকেই অক্সিজেন সাপোর্ট নিতে চান তাদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছে তারা।

[৩] সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা নেয়ার নিয়ম সম্পর্কে তিনি জানান, রোগির অক্সিজেন লেবেল কতো আছে জানানো ( অকসি মিটার দিয়ে মেপে ) তার একটা ছবি পাঠাতে হবে। সিলিন্ডার নিতে আসার সময় ভোটার আইডি কার্ড এর ফটোকপি নিয়ে আসতে হবে। প্রয়োজন অনুযায়ী ৮/১০ দিনের জন্য একদম ফ্রী সেবা দেয়া হয়, এর পর কাজ শেষে নিজে এসে ফেরত দিয়ে যেতে হয় তাদের অফিসে। সিলিন্ডার ফেরত দেয়ার সময়, সেটি অক্সিজেন ভর্তি করে দিতে হবে।

[৪] অক্সিজেন সেবার পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশ সৎকারের কাজও তারা করছেন। তবে সীমিত সামর্থের জন্য এখন তাদের মাত্র ১০টি সিলিন্ডার নিয়েই কাজ চালাতে হচ্ছে। একটি সিলিন্ডার কিনতে ব্যয় হয় বারো-তের হাজার টাকা।

[৫] কার্যক্রমের পরিধি বাড়াতে সকলের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

[৬] পল্টন মতিঝিল যাত্রাবাড়ী শাহবাগ লালবাগ ধানমন্ডি বাড্ডা মগবাজার এলাকায় তাদের কার্যালয় রয়েছে। সম্পাদনা : রাশিদ
যে কোন সেবা পেতে যোগাযোগ করুন: ফেরদৌস আহমাদ আবির, মোবাইল: ০১৮৪৭৪০৪৮০১

  • সর্বশেষ
  • জনপ্রিয়