শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে লাইন ম্যানের মরদেহ উদ্ধার

নুর উদ্দিন:[২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক লাইন ম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাইন উদ্দিন (৪৩), বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়ি ওরফে বাইউন্নাগো বাড়ির মৃত আবুল ওলা মিয়ার ছেলে এবং তিন সন্তানের জনক ছিল। সে বসুরহাট বাজারের সড়কে যানজট নিরসনে লাইন ম্যানের কাজ করত।

[৩] সোমবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট সংলগ্ন হাজী ছেলামত উল্যার বাড়ি ওরফে বাইউন্নাগো বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, রাত ৯টার দিকে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে পুলিশ তাৎক্ষণিক এই লাইন ম্যানের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

[৪] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়