শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় পুলিশের ওপর চটলেন শ্রাবন্তী, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : চতুর্থ দফার নির্বাচনের শেষ প্রচারে বেরিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার (১২ এপ্রিল) শেষবারের প্রচারণার ব়্যালি বের করার কথা ছিল শ্রাবন্তীর। ওই র‌্যালিতে তার সঙ্গে থাকার কথা ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। কিন্তু থানায় গিয়ে দেখেন ওই থানার ওসি নেই।

এরপরই চটে যান অভিনেত্রী। শুরু করেন চিৎকার। একের পর এক জেরা করতে থাকেন এক পুলিশ সদস্যকে। জানতে চান ওসি কোথায়? প্রচারের অনুমতি দিতে সমস্যা কী।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, শ্রাবন্তীকে এ বিষয়ে প্রতিবাদী হওয়ার পরামর্শ দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এক পর্যায়ে ফেসবুকে লাইভে আসেন শ্রাবন্তী। তিনি বলেন, তাকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। হাতে আর কিছুক্ষণ আছে। এই সময়টা শুধু শুধু নষ্ট করে দিচ্ছে পুলিশ। এটা চক্রান্ত বলেই দাবি করেন তিনি।

এরপরই অভিনেত্রী শ্রাবন্তী বিজেপি কর্মীদের নিয়ে অনুমতি ছাড়াই নির্বাচনী প্রচারণা চালান।

এ ঘটনায় স্থানীয় পুলিশ অভিনেত্রী শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা দাখিল করে। বিষয়টি এখন খতিয়ে দেখবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, পুলিশের নির্দেশ অমান্য করে প্রচার চালানোয় বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়