শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কওমিসহ দেশের সব মাদ্রাসার তথ্য চেয়েছে সরকার

নিউজ ডেস্ক: কওমি মাদ্রাসাসহ দেশের সকল মাদ্রাসার তথ্য চেয়েছে সরকার। এ পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কওমিসহ (এতিমখানা ছাড়া) সকল আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ৬ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ছাড়া) সকল মাদ্রাসার হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে জরুরিভাবে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত ছকে জেলার নাম মাদ্রাসার সংখ্যা, শিক্ষক, ছাত্র, ছাত্রীর সংখ্যা চাওয়া হয়। কওমি আলিয়া ও অন্যান্য মাদ্রাসার তথ্য আলদাভাবে উল্লেখ করতে হবে নির্ধারিত ছক অনুযায়ী।

চিঠিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চাওয়া তথ্য নির্ধারিত ছকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে হার্ড কপি/ইমেইলে (shaheed.lateef@gmail.com) তথ্য পাঠানো নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়।

-বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়