শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামারখন্দে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত আহত ২

মো.রাইসুল ইসলাম রিপন: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক চাপায় সুজন আলী (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরো দুই যাত্রী। সোমবার রাত ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের ইনসাফ আলীর ছেলে।
 কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, রাত ৯ টার দিকে দুইজন যাত্রী নিয়ে নলকা থেকে কড্ডার মোড়ে যাচ্ছিলেন ভ্যান চালক সুজন। ভ্যানটি বালুকোল এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক সড়কে ছিটকে পরে ট্রাকের নিচে চাপা পরে। এতে ঘটনাস্থলেই সে মারা যান। আহত দুই যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়