শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 [১] কুমিল্লার দাউদকান্দিতে ৭ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

এইচএম দিদার: [২] ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার(১২ মার্চ) রাত সাড়ে তিন টায় দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি বাগান বাড়ির মোহাম্মাদ আলীর বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় নাসির হোসেন, মো. সুমন ও জেসমিন আক্তারকে হাতে নাতে আটক করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানা।

[৩] জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম, এস.আই এমদাদ হোসেন, এস.আই নাজমুল হোসেন, এ.এস.আই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মাদ আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ২ শত পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও রাজীব পালিয়ে যায়।

[৪]গ্রেপ্তাররা হলেন উপজেলার উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের মুজাফ্ফর বেপারীর ছেলে নাসির হোসেন (৩৫), পৌরসভার দক্ষিন সতানন্দী গ্রামের অহিদ মিয়ার ছেলে মো. সুমন (৩৬) এবং সবজিকান্দি বাগানবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন আক্তার (৩৫)।

[৫] এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়