শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১১:৩৫ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ ঘণ্টা রোজা পালিত হবে যেসব দেশে

আন্তর্জাতিক ডেস্ক : টানা দুই বছর বিশেষ এক পরিস্থিতিতে পবিত্র রমজান মাস পালন করতে হবে বিশ্বের মুসলিমদের। করোনাভাইরাস মহামারির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে রোজার সময়ে ভিন্নতা দেখা যায়।

উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে সাধারণত রোজার সময় দীর্ঘ হয়। আবার দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময় অপেক্ষা কম দীর্ঘ হয়।

চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে ফিনল্যান্ডের মুসলিমদের। সেখানে এ বছর রোজার সময় ২৩ ঘণ্টা ৫ মিনিট। নরওয়ে ও সুইডেনের মতো অন্য স্ক্যাডানেভিয়ান দেশেও এই দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে।

অস্ট্রেলিয়ার মুসলিমদের এ বছর ১১ ঘণ্টা ৫৯ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে। আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো আরব দেশগুলোতে রোজার প্রথম দিন হবে ১৪ ঘণ্টা ৩৯ মিনিটের। আর শেষ রোজার সময় হবে ১৫ ঘণ্টা ৫০ মিনিট।

এ বছর মক্কায় প্রথম রোজার দৈর্ঘ্য হবে ১৩ ঘণ্টা ৫১ মিনিট। আর শেষ রোজার সময়কাল হবে ১৪ ঘণ্টা ৭ মিনিট।

এদিকে বাংলাদেশে আগামীকাল চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। বাংলাদেশের আকাশে নতুন চাঁদ দেখা গেলে বুধবার শুরু হবে পবিত্র রমজান মাস। সেক্ষেত্রে প্রথম রোজা হবে ১৪ ঘণ্টা ৮ মিনিটের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়