শিরোনাম
◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ◈ বিশ্ববাজারে তেলের দাম ফের চড়া ◈ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল

শরীফ শাওন: [২] সংগঠনটি জরুরি ভিত্তিতে জাতীয় সম্মেলনের নির্বাচনী অধিবেশনে ৪১ সদস্য বিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। অধিবেশনে ১৪১ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদ গঠন করা হয়েছে।

[৩] সোমবার সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম জাতীয় সম্মেলনের প্রতিনিধি ও পর্যবেক্ষকগণ জরুরী কাউন্সিলের প্রতিনিধি ও পর্যবেক্ষক ছিলেন। কাউন্সিলের শুরুতে ৭ সদস্য বিশিষ্ট বিষয় নির্বাচনী কমিটি নির্বাচন করা হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিলে সংগঠিত গঠনতান্ত্রিক ও নীতিগত ব্যত্যয়সমূহ সংশোধনের অনিবার্য প্রয়োজনে এই জরুরি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আরও বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মহান আদর্শ, সংগ্রামী ঐতিহ্য সমুন্নত রাখতে এবং আগামী দিনের লড়াইয়ে সংগঠনের সুদৃঢ় ঐক্য রক্ষায় এই সম্মেলন একটি ভিত্তি হিসেবে বিবেচিত হবে।

[৫] সম্মেলনের প্রস্তাবনায় শিক্ষা, কাজ, গণতান্ত্রিক অধিকার আদায়ে; সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে; সর্বপরি সমাজতান্ত্রিক সমাজ গড়ার সংগ্রামে দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পরার আহ্বান জানানো হয়। একইসঙ্গে দেশের শ্রমিক মেহনতি মানুষ, জাতি-সম্প্রদায় ও লৈঙ্গিক বিবেচনায় মজলুম জনতার পাশে সর্বদা সর্বাত্মক সংহতি প্রকাশের জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়