শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত খালেদা জিয়াকে মুক্ত করে দিন: জাফরুল্লাহ

শিমুল মাহমুদ: [২] সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ আয়োজিত সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এই আহ্বান জানান।

[৩] তিনি বলেন, খালেদা জিয়ার করোনা ধরা পড়েছে, এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, তাকে মুক্ত করে দিন। যাতে উনি খোলা মনে চিকিৎসা নিতে পারেন। এখানে মানবিক হতে হবে।

[৪] ডা. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে মানবিক হওয়া খুব কঠিন কাজ। তার পুরো পরিবারকে দেশের একটা শ্রেণি হত্যা করেছিল। চিন্তা করা দরকার, তার বিরুদ্ধে এত ক্ষোভ কেন ছিল। বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডকে আমি তীব্র নিন্দা করি। তার কষ্টটা অন্যদের থেকে অনেক বেশি। সেই ঘটনার আগের দিন বঙ্গবন্ধু আমাকে সাভার থেকে ডেকে এনেছিলেন। প্রায় চার ঘণ্টা আলাপ করেছিলেন।

[৫] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, প্রধানমন্ত্রীর উচিত হবে মানুষের প্রতি উদার হওয়া, সহানুভূতিশীল হওয়া। এই ছাত্ররা আমাদের দেশ সৃষ্টি করেছে, তাদের মুক্তি দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী আপনার অনুগত গোয়েন্দা বাহিনী ও ইসরায়েলের মোসায়েদের কথা শুনে শক্ত হওয়ার চেষ্টা করবেন না। জনগণের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে এই ছেলেগুলোকে মুক্ত করে দেন। আমরা আপনার পাশেই থাকবো। আর কেউ না থাকুক রাস্তায় আমি একা দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলার চেষ্টা করবো।

[৬] ছাত্রদের আত্মীয়-স্বজন যারা আছেন তাদের বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। আশা করি, আমরা জয় পাবো। আজকে আইন ১০০টা হয়ে গেছে। আইনকে হতে হবে নিরপেক্ষ। আমাদের সবাইকে সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে।’—বলেন জাফরুল্লাহ।

  • সর্বশেষ