শিরোনাম
◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরাজের মেডিকেল কলেজ ভর্তির দায়িত্ব নিলেন নোয়াখালীর ডিসি

অহিদ মুকুল: [২] ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ৩৭৯৫তম হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে ভর্তির সুযোগ পেয়েছেন মিরাজ। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৬৯.৫ নম্বর।

[৩] তবে অভাবের সংসারে তার মেডিকেলে পড়া হবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। মো. মিরাজের মেডিকেলে ভর্তির দায়িত্ব নিয়েছেন নোয়াখালীর ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান। এখন আর তার মেডিকেল ভর্তি নিয়ে শঙ্কা নেই।

[৪] মো. ফিরোজ উদ্দিন ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান মো. মিরাজ এ বছর এইচএসসি পরীক্ষায় নোয়াখালী ন্যাশনাল মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

[৫] তাদের বাড়ি নোয়াখালী সদরের দক্ষিণ চর শুল্লাকিয়া গ্রামের চাঁদ মিয়া বাড়িতে। তারা বাবা ইটভাটায় দিনমজুরের কাজ করেন। দিনশেষে যা রোজগার, তা দিয়েই চলে সংসার। মিরাজের মা মালেকা বেগম গৃহিণী। তার বড় ভাই রিয়াজ উদ্দিন পড়ালেখার পাশাপাশি টিউশনি করে চালাচ্ছেন তার পড়ালেখার খরচ।

[৬] সোমবার দুপুরে নোয়াখালীর ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান মিরাজ ও তার পরিবারের হাতে মেডিকেলে ভর্তির ৩৫ হাজার টাকা তুলে দেন।

[৭] মিরাজ বলেন, মেডিকেলে ভর্তি নিয়ে চিন্তায় ছিলাম। এখন আমার ভর্তির চিন্তা কেটেছে। আল্লাহর দুনিয়ায় ভালো মানুষের অভাব নেই। ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান আমার মেডিকেলে ভর্তি ফি ও বইপত্রের খরচ হিসেবে ৩৫ হাজার টাকা দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন আমার পড়াশোনায় আর্থিক সহযোগিতা করার।

[৮] ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, মানবিক বিষয়টি বিবেচনা করে মিরাজের মেডিকেলে ভর্তি ও পড়াশোনার দায়িত্ব নিয়েছি। তাদের আর্থিক অবস্থার বিস্তারিত জেনে নিজ উদ্যোগে মিরাজের পরিবারের হাতে ৩৫ হাজার টাকা দিয়েছি।

[৯] খোরশেদ আলম খান আরো বলেন, দোয়া করি মিরাজ একদিন মানবিক ডাক্তার হয়ে দেশের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে। মিরাজের মেডিকেলে পড়াশোনায় আর্থিক সহায়তা করব। এ সময় তিনি সরকারি প্রকল্পের আওতায় মিরাজের মাকে দুধের গাভী কিনে দেয়ার আশ্বাস দেন।

  • সর্বশেষ