শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেজগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং মনির গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং মনির গ্রুপের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। রোববার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের ১নম্বর রেলওয়ে মার্কেট সংলগ্ন অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা স্থানীয় কিশোর মনির গ্যাংয়ের সদস্য। তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণ অলঙ্কার, মোবাইল ফোনসেট এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়