শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে সাম্যবাদী আনন্দোলনের বিক্ষোভ সমাবেশ

সাদ্দাম হোসেন : [২] চাল-তেল-ঔষধসহ নিত্যপণ্যের দাম কমানো, লকডাউনে গরীব নিম্নআয়ের মানুষের বিনামূল্যে খাদ্য সহাহয়তা, করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত করন সহ শ্রমিকনেতা রুহুল আমিন এর মুস্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] নতুন রাজনৈতিক দল বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন এর ব্যানারে গতকাল সোমবার শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] ঘণ্টা ব্যপী বিক্ষোভ সমাবেশে সংগঠনের জেলা আহŸায়ক মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও জেলা জেএসডি’র সভাপতি মনসুর আলী, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য অ্যাড. সুকুমার রায়, জাকির হোসেন, শ্রমিক নেতা শাহাজাহান আলী প্রমুখ।

[৫] উক্ত বিক্ষোভ সমাবেশে চাল-ঔষধসহ সোয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অন্যান্য নিত্যপন্যের মূল্যবৃদ্ধিতে তিব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মূল্য কমানোসহ লকডাউন চলাকালীন বিনামূল্যে গরীব-নিম্ন আয়ের মানুষদের খাদ্য সরবরাহের দাবি জানান বক্তারা।

[৬] তারা প্রয়োজনীয় আয়োজনসহ জেলা-উপজেলায় করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী করেন। নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ পাটকল চালু করার দাবীসহ চিনিকল বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য সর্বস্থরের জনসাধারণের প্রতি আহবান জানান।

[৭] সেই সাথে পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়