শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক হাজার পথচারীকে মাস্ক দিলো লোহাগাড়া প্রেস ক্লাব

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: [২] চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে এক হাজার পথচারীকে মাস্ক বিতরণ করেছে লোহাগাড়া প্রেস ক্লাব। দেশে চলমান করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে লোহাগাড়া প্রেস ক্লাব।

[৩] সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে এসব মাস্ক বিতরণ করা হয়।

[৪] মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার ও লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান।

[৫] লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, কার্যনির্বাহী সদস্য আব্দুল জব্বার ফিরোজ, আব্দুল করিম ও আরিফুল ইসলাম রিফাত প্রমূখ। এ সময় এক হাজার পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।

[৬] এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, দেশে দ্বিতীয় দফায় করোনার ঢেউ মোকাবেলায় সাধারণ জনগণের মাঝে গণসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক হাজার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করলাম। এই মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ