শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘লকডাউনে শ্রমিকদের পরিবহন নিশ্চিত না করলে ব্যবস্থা’: শ্রমপ্রতিমন্ত্রী

জেরিন আহমেদ: [২] লকডাউনে শিল্প কারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সোমবার দুপুরে জানিয়েছেন শ্রমপ্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

[৩] সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

[৪] শ্রম প্রতিমন্ত্রী বলেন, লকডাউন চলাকালে শিল্প কারখানাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা না করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৫] করোনা সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রথম দফায় মানুষের চলাচল নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর পর আজ সোমবার (১২ এপ্রিল) আবারো ৮ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে এই লকডাউন কার্যকর হবে।

[৬] ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই লকডাউনে জরুরিসেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে। তবে শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে বলে জানানো হয়েছে। এই সময় শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। সূত্র: কালের কণ্ঠ অনলাইন, দেশ নিউজ, ডিবিসি

  • সর্বশেষ