শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১১:০৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যান্ড্রোয়েড মোবাইল সেট কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা

আবদুল ওহাব: বগুড়ার শাজাহানপুরে আ্যান্ড্রোয়েড মোবাইল সেট কিনে না দেয়ায় অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে শ্রী কান্ত (২১) নামে এক হিন্দু যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার রাধনগর গ্রামের শ্রী নিরন্জন চন্দ্র এর ছেলে।

রবিবার ১১ এপ্রিল উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর হিন্দু পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্তের বাবা ও স্বজনরা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক দিন যাবত দশ হাজার টাকা দামের একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন কিনে নেওয়ার জন্য পিতা-মাতার নিকট জেদ ধরে। কিন্তু গরীব পরিবার হওয়ায় এতো টাকা দামের মোবাইল ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করে পিতামাতা। এ নিয়ে মনের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারন করতে থাকে শ্রীকান্তের। এছাড়া যুবক বয়সে এমন মোবাইল সেট নিয়ে বন্ধুরা আনন্দ আড্ডা দিলে শ্রীকান্তের এরকম আ্যান্ড্রোয়েড মোবাইল সেট না থাকায় মনে দুঃখ জাগে সীমাহীন।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে স্পীড ক্যানের সাথে গ্যাস ট্যাবলেট মিশিয়ে পান করে একাকী ঘড়ে ছটপট করতে থাকে শ্রীকান্ত। পরে পিতা-মাতা ও স্বজনরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ১১ এপ্রিল বিকেলে তার অকাল মৃত্যু হয়। এ ঘটনায় ওই হিন্দু পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়