শিরোনাম
◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ  ◈ ২৫ মার্চ দোহায় বসছে আইসিসির বোর্ড সভা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৯:৩৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিড় কমাতে বাড়লো ব্যাংক লেনদেনের সময়

মনিরুল ইসলাম: [২] মহামারীর মধ্যে ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ শুরুর আগের দুই দিন ব্যাংকগুলোতে আধা ঘণ্টা বাড়তি সময় লেনদেন হবে।

[৩] সোমবার ও মঙ্গলবার ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

[৪] রোববার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

[৫] করোনার প্রকোপ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ এবং তা অব্যাহত রাখার ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগের সব সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

[৬] আগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, শাখার নিকটবর্তী স্থানে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কর্মপরিবেশের বিষয়টি সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে পালন করতে হবে। ফলে ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী দিয়েও অফিস পরিচালনা করা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়