শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৯:০৭ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেন্দিগঞ্জের দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মনির দেওয়ান: [২] মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিন ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুপক্ষের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

[৩] উলানিয়ার আশা গ্রামের আঃ জব্বারের পুত্র সাইফুল সরদার (২৮) এবং সুলতানি গ্রামের কাইউয়ুম চৌধুরী ওরফে নুরুন মিয়ার পুত্র সাইদ চৌধুরী (৩৪)। এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।

[৪] আহতদের কয়েকজনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের বরিশাল শেবাচিম এ প্রেরন করা হয়েছে।

[৫] স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক সরদার এবং মিলন চৌধুরী গংদের মধ্যে দীর্ঘদিন যাবত চলে আসা বিরোধের শেষ পরিনতি হলো গতরাতের সংঘর্ষ।

[৬] এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তারেক সরদারের নেতৃত্বে একপক্ষ স্থানীয় লালগঞ্জ বাজারসহ মিলন চৌধুরীর বাড়িতে হামলা করে। পরবর্তীতে অপর পক্ষ এই হামলা প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন সাইফুল সরদার। অপরদিকে রবিবার সকাল ১১টায় ঐ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বরিশাল শেবাচিম এ চিকিৎসাধীন থাকা সাইদ চৌঁধুরী মারা যান।

[৭] খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে সংবাদ মাধ্যমকে জানান, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। সর্বশেষ জানা গেছে, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ শাহজাহানের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনির প্রায় শতাধিক সদস্য চিরুনি অভিযান চালিয়ে মরহুম আলতু সরদারের ডানহাত হিসেবে পরিচিত বাবুল সিংহসহ ১৩ জনকে আটক করতে সক্ষম হন। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অভ্যাহত আছে বলে থানা সুত্রে জানা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়