শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে বিদ্যুৎ কর্মকর্তাকে মারধর করার অভিযোগে ব্যবসায়ী নেতা গ্রেফতার

স্বপন দেব: [২] বকেয়া বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কমলগঞ্জের এক কর্মীকে মারধর করার অভিযোগে থানায় দায়েরকৃত মামলায় এক ব্যবসায়ী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] গত ২২ মার্চ বেলা ১টায় শমশেরনগর বাজারে এ ঘটনাটি ঘটলে পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) ওবায়দুল হক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন।

[৪] এ মামলার ১ নম্বর আসামি শমশেরনগর বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে গত শনিবার (১০ এপ্রিল) রাতে কমলগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে।

[৫] পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মীর গোলাম ফারুক বলেন, বকেয়া বিলের কারণে গত ২২ মার্চ সোমবার এ অফিসের হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনের নেতৃত্বে বিদ্যুৎকর্মীরা শমশেরনগর কাঁচা বাজার (ভেতর বাজার)-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। এ সময় কতিপয় ব্যবসায়ী পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনকে মারধর করেছিল।

[৬] এ ঘটনায় ২২ মার্চ সোমবার রাতেই শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৪ জনের নাম উল্লেখসহ আরও ৮ জনকে অজ্ঞাত দেখিয়ে করে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছিল। এ মামলার ১ নম্বর আসামী শমশেরনগর বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

[৭] কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিদ্যুৎ কর্মকর্তাকে মারধর করার মামলার ১ নম্বর আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়