শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে রোহিঙ্গাসহ আটক ৩

ফরিদুল মোস্তফা:[২] ১১ই এপ্রিল ,২০২১ কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই রোহিঙ্গা ও এক স্থানীয় মাদক কারবারিকে আটক করেছে।

[৩] শনিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালী টিভি কেন্দ্র এলাকা থেকে নয় হাজার ৭২০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মােহাম্মদ আইয়ুবকে, পরে বিকেল সাড়ে ৫টার দিকে পালংখালী এলাকা থেকে নয় হাজার ৯৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা জাহেদ হােসাইন ও স্থানীয় মােহাম্মদ আলমকে আটক করা হয়।

[৪] আটক রোহিঙ্গা মোহাম্মদ আইয়ুব কুতুপালং ক্যাম্প-০১ (ব্লক এফ-১৪) এর বাচা মিয়ার ছেলে, রোহিঙ্গা জাহেদ হােসাইন বালুখালী ক্যাম্প-১১ (ব্লক-সি-১৪) এর মােহাম্মদ কালুর ছেলে ও স্থানীয় মােহাম্মদ আলম টেকনাফ থানাধীন কেরানতলী এলাকার ছৈয়দ আলমের ছেলে।

[৫] র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫ এর একটি দল উখিয়ার বালুখালী টিভি কেন্দ্রের সামনে থেকে পালিয়ে যাওয়ার প্রাক্কালে রোহিঙ্গা মােহাম্মদ আইয়ুবকে নয় হাজার ৭২০ পিস ইয়াবাসহ আটক করে।

[৬] পরে র‌্যাব-১৫ এর আরেকটি দল বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে নয় হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আরো দুইজন মাদক কারবারিকে আটক করে।

[৭] কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়