শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে ১৭৭ পণ্যবাহী ওয়াগন এসেছে হিলি রেল স্টেশনে

ডেস্ক রিপোর্ট: মার্চ মাসে ভারত থেকে ১৭৭ ওয়াগনে ১০ হাজার ৪৩২ মেট্রিকটন চাল ও গম এসে পৌঁছেছে দিনাজপুরের হিলি রেল স্টেশনে। রাইজিংবিডি

আর তা থেকে সরকার (ভাড়া বাবদ) রাজস্ব পেয়েছেন ৪৫ লাখ ৯১ হাজার ১৪৮ টাকা।

রোববার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।

রেলস্টেশন মাস্টার রাইজিংবিডিকে জানান, গত মার্চ মাসে ভারত থেকে বেনাপোল, দর্শনা ও বিরল দিয়ে রেলপথে ১৭৭ ওয়াগনে ১০ হাজার ৪৩২ মেট্রিকটন চাল ও গম আমদানি হয়েছে। যা থেকে ভাড়া এসেছে ৪৫ লাখ ৯১ হাজার ১৪৮ টাকা।

তিনি আরও জানান, ১১৪টি ওয়াগনে ৬ হাজার ৭২৬ মেট্রিকটন গম আমদানি হয়েছে। ভাড়া আদায় হয়েছে ২৫ লাখ ৯৩ হাজার ৩০৭ টাকা। আবার ৬৩ টি ওয়াগনে ৩ হাজার ৭০৬ মেট্রিকটন চাল আমদানি হয়েছে। তা থেকে ভাড়া আদায় হয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৮৪১ টাকা। ভারত থেকে এই হিলি রেলস্টেশনে চাল,গম আমদানি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়