শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেলসির কাছে পাত্তাই পেলো না ক্রিস্টাল প্যালেস

স্পোর্টস ডেস্ক : [২] একচেটিয়া আক্রমণ আর একচেটিয়া আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রেখেছে চেলসি। ফলে প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া চেলসি দ্বিতীয়ার্ধেও পেল জালের দেখা।

[৩] ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরল টমাস টুখেলের দল। প্রতিপক্ষের মাঠে শনিবার (১০ এপ্রিল) রাতে ৪-১ গোলে জিতেছে চেলসি। জোড়া গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিক, একটি করে কাই হার্ভাটজ ও কুর্ত জুমা। দ্বিতীয়ার্ধে ক্রিস্তিয়ান বেনতেকের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। আসরে প্রথম দেখায়ও গত অক্টোবরে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

[৪] আগের রাউন্ডে ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ৫-২ ব্যবধানে হেরেছিল চেলসি। দলটির কোচ হিসেবে যা ছিল টুখেলের প্রথম হার। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারানো চেলসি ১০ মিনিটের মধ্যে দুইবার পায় জালের দেখা।

[৫] ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে হারা ম্যানচেস্টার সিটি। ৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে ক্রিস্টাল প্যালেস। - বিডিনিউজ/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়