শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৯:০৮ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

অনলাইন ডেস্ক: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় রবিবার (১১ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১০ এপ্রিল) রাতে এক পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।এছাড়া কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিমি।

এবার চৈত্রের শুরু থেকেই তাপপ্রবাহ শুরু হয়। ইতোমধ্যে দুই দফায় প্রায় ১৫ দিনের মতো তাপপ্রবাহ বয়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রিতে।এদিকে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে এবার বাতাসের আর্দ্রতার পরিমাণও বেড়েছে। ফলে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট হওয়ার জোগাড়।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়