শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১২:৪৫ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের জাফলংয়ে নদীতে পাথর তুলতে গিয়ে বারকি শ্রমিকের মৃত্যু

শাহ আলম: সিলেটের গোয়াইনঘাটে ডাউকি নদীতে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই বারকি শ্রমিকের নাম পলাশ আহমেদ (১৬)। সে সুনামগঞ্জের মধ্যনগর থানার জাতীয়পাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
বারকি শ্রমিকের কাজ করার সুবাদে পলাশ আহমেদ তার বাবা-মা ও পরিবার পরিজনের সাথে দীর্ঘদিন ধরে জাফলংয়ের মেলার মাঠ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (১০ এপ্রিল) সকালে পলাশ আহমেদ ও তার সহোদর ভুট্টো মিয়াসহ কয়েকজন বারকি শ্রমিক জাফলংয়ের জুমপাড় এলাকা সংলগ্ন ডাউকি নদী থেকে পাথর উত্তোলনের কাজে যায়। কাজ করার একপর্যায়ে বিকেল বেলা পলাশ আহমেদ ডুবিয়ে পাথর তুলতে পানিতে নামে। যার একপর্যায়ে পলাশ আহমেদ পাথর সংগ্রহের জন্য পানিতে ডুব দিলে অসাবধানতা বশত নৌকার মেশিনের পাখায় লেগে ঘটনাস্থলেই তার মৃৃৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ। পরিদর্শন শেষে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়