শিরোনাম
◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১২:৩৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবিদ্বারে হেফাজত বিরোধী বক্তব্য দেওয়ায় জেলা ছাত্রলীগ সভাপতির গাড়ি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

শাহিদুল ইসলাম: কুমিল্লার দেবিদ্বারে শুক্রবার দিবাগত রাতে শনিবার ভোরে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক’র উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামে নিজ বাড়ির রাস্তার পাশে রাখা প্রিমিও (চট্ট মেট্রো গ-১১-৯৩১৪) গাড়ি দূর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে।

দেবিদ্বার থানার এসআই আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলেও জানান।

এ ব্যাপারে কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক জানায়, গত কিছু মাস আগে দাউদকান্দি উপজেলার একটি সমাবেশে ভন্ড মাওলানা ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার,ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পরথেকেই, আমার মোবাইল ফোনে এবং বিভিন্ন মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছিল। আবু কাউছার অনিক আরো জানায়, হেফাজত বিরোধী স্ট্যটাস দেওয়ায় আজকে আমার গাড়ি পুরে ফেলেছে, কালকে হয়ত আমার জীবনের বড় কোন ক্ষতি করতে পারে, কিন্তু আমি বলতে চাই জীবন দিয়ে হলেও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী দেশ থেকে নামধারী ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থানের একচুলও নরচর হবেনা। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের খালি বোতল পাওয়া গেছে, যাতে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান তিনি জানান, সম্ভবত একদল দুবৃর্ত্ত রাতের আধারে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমরা বিভিন্ন ক্লু খোঁজার চেষ্টা করছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং মামলা,প্রক্রিয়ধীন আছে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়